শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড়ের আশঙ্কা

শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড়ের আশঙ্কা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১০:৫০

চলতি মাসের শেষ দিকে শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড় হতে পারে বলে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে । এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হলেও আগাম ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়, ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা আছে। তবে মাসের শেষ দিকে এক থেকে দুই দিন শিলাবৃষ্টি এবং বজ্র চমকানোসহ ঝড় হতে পারে। মাসের প্রথম দিকে উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়। একই সময়ে নদী অববাহিকাসহ অন্য এলাকায় মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা আছে।

এ নিয়ে আবহাওয়াবিদ আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, ফেব্রুয়ারি মাসের শুরুটা শীতকাল হলেও শেষটুকু বসন্তে গিয়ে পড়ে। আর মার্চ মাস থেকেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়ে যায়। এ কারণে এই মাসের শেষদিকে আমরা বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছি।

এছাড়া এই সপ্তাহের পর দেশের আর কোথাও শৈত্যপ্রবাহ থাকবে না। বাড়তে শুরু করবে তাপমাত্রা। এমনটিও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading