বাংলাদেশি ছবিতে দক্ষিণী অভিনেতা

বাংলাদেশি ছবিতে দক্ষিণী অভিনেতা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১১:৩০

ইন্ডিয়ার দক্ষিণী ছবির অভিনেতা কবির দুহান সিং। খল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া এ শিল্পী বাংলাদেশি ছবিতে অভিনয়ের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) এক টুইটে এ তথ্য জানান অভিনেতা নিজেই। কবির দুহান লেখেন, ‘‘নতুন দেশ, নতুন জীবন, নতুন চরিত্র। আমি গণ্ডি ছাড়িয়ে আমার ‘খল’সীমা বাংলাদেশ পর্যন্ত ছড়াচ্ছি। এটা আমার ৪০তম কিন্তু বাংলাদেশে প্রথম চলচ্চিত্র। সবাই ‘হ্যাশট্যাগ কবির_৪০’ লিখে আমাকে শুভেচ্ছা জানাতে পারেন।’’

তবে তিনি চলচ্চিত্রের নাম বা অন্য আর কোনও তথ্য শেয়ার করেননি।

অনেকের ধারণা, বড় বাজেটের আন্তর্জাতিক মানের কোনও ছবিতে তিনি অভিনয় করতে যাচ্ছেন।

২০১৫ সালে তেলেগু ভাষার চলচ্চিত্র ‘জিল’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবিরের।
এরপর নিয়মিত তাকে দেখা গেছে তামিল ও কন্নড় ছবিতে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading