বন্দুকধারীর গুলিতে কানাডায় ৪ বাংলাদেশি আহত

বন্দুকধারীর গুলিতে কানাডায় ৪ বাংলাদেশি আহত

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১১:৫০

কানাডার টরন্টোর রিজেন্ট পার্ক এলাকায় বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন চারজন বাংলাদেশি। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

টরন্টো পুলিশ জানায়, এলোপাতাড়ি গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে অসংখ্য গুলির দাগসহ হোন্ডা একর্ড গাড়ি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি দেবব্রত দে তমাল এক ফেসবুক পোস্টে লিখেছেন, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি আনাই মিয়া, মারহাবা গ্রোসারির মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছত্তার মিয়া এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন। চারজনের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশংকাজনক। বাকি তিনজন শঙ্কামুক্ত।

পুলিশ জানায়, তারা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। দুই সন্দেহভাজনকে তারা খুঁজছে। সন্দেহভাজনরা ২০১৪ মডেলের টয়োটা রাভ ফোর গাড়ি ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading