যৌথ কাব্যগ্রন্থ ‘শিকড়ে শূন্যতা’র মোড়ক উন্মোচন
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১২:০১
আলমগীর ইমনের সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ ‘শিকড়ে শূন্যতা’র মোড়ক উন্মোচন হয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে সালফি পাবলিকেশন্স।
‘শিকড়ে শূন্যতা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্পাদক আলমগীর ইমন বলেন, ‘সম্পাদিত যৌথ গ্রন্থটি এই সময়ের প্রতিনিধিত্ব করছে। এক ঝাঁক তরুণদের নিয়ে গ্রন্থটি করা হয়েছে। অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি গ্রন্থটি সম্পাদনার সময়। এখন, পাঠকরা বলতে পারবে এই গ্রন্থটির মধ্যে কি পাচ্ছে বা তাদের ভেতর কতটা আলোড়ন তুলছে। আমি বিশ্বাস করি গ্রন্থটি পাঠকদের মনে স্থান করে নিবে কারণ, নতুনত্বের নির্জস আছে এখানে।’
সালফি পাবলিকেশন্স কার্যালয়ে এক ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ‘শিকড়ে শূন্যতা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য ছড়াকার মিজানুর রহমান শামীম, শিশুসাহিত্যিক আলমগীর শিপন ও কবি অভিজিৎ বড়ুয়া অভি, কবি কুতুবউদ্দিন বখতেয়ার ও কবি মোহাম্মদ কামরুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন প্রকাশক ও লেখক মিনহাজুল ইসলাম মাসুম, আকতার উজ জামান, নুর উন নবী জনি, মোহাম্মদ কফিল উদ্দিন দুলাল, মিরাজ মাহবুব আবীর, তারেক উদ্দিন আহমদ, সাগর মির্জাপুরী, ইমন চক্রবর্তী, এসএম মাঈন উদ্দিন রুবেল ও মোহাম্মদ মিছহাব উদ্দীন।
শিকড়ে শূন্যতার লেখকবৃন্দ- কমরুদ্দিন আহমদ, মাঈন উদ্দিন জাহেদ, সেলিম উদ্দিন, আরিফ চৌধুরী, মোস্তফা হায়দার, আরিফা সিদ্দিকা, রুকন উদ্ দৌলা সোহেল, নুরুন্নাহার ডলি, সনজিত দে, অভিজিৎ বড়ুয়া অভি, সাজিব চৌধুরী, শিহাব ইকবাল, শাহ মুহাম্মদ নেয়ামত উল্লাহ, মুহাম্মদ ইয়াকুব, কুতুবউদ্দিন বখতেয়ার, মোহাম্মদ কামরুল ইসলাম, আবদুল হাকিম, নুর উন নবী জনি, মোহনা জাহ্নবী, অভিলাষ মাহমুদ, পারভীন আকতার, নীলিমা শামীম, মোহাম্মদ কফিল উদ্দিন দুলাল, হান্না বিনতে রশীদ, তারেক উদ্দিন আহমদ, মু.ইয়াসির আরাফাত, ছেনুয়ারা সাগর মির্জাপুরী, মোহাম্মদ আলী জিন্নাহ, ইমন চক্রবর্তী, মো: তাজুল ইসলাম সুমন, এসএম মাঈন উদ্দিন রুবেল, শিশির আজাদ চৌধুরী, মোহাম্মদ মিছহাব উদ্দীন, আকতার উজ জামান, রফিক উল্লাহ, শব্দনীল, মিনহাজুল ইসলাম মাসুম।

