পপ গায়িকা রিহানা আসলে একজন ‘পর্ন স্টার’:কঙ্গনা

পপ গায়িকা রিহানা আসলে একজন ‘পর্ন স্টার’:কঙ্গনা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৩:৪৫

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রথম থেকেই ইন্ডিয়ায় চলা কৃষক আন্দোলনের বিপক্ষে কথা বলছেন। এবার কৃষক আন্দোলনের পক্ষে কথা বলায় বিশ্ববিখ্যাত মার্কিন গায়িকা রিহানাকে ‘পর্ন গায়িকা’ বলে সম্বোধন করছেন তিনি।

ইন্ডিয়াতে চলমান কৃষক আন্দোলনকে সমর্থন করে এক টুইটে রিহানা লিখেছেন, আমরা এই বিষয় নিয়ে কথা বলছিনা কেন?

এরপর থেকেই চটেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা। তার কথায়, পপ গায়িকা রিহানা আসলে একজন ‘পর্ন স্টার’ যাকে টাকা দেয়া হয়েছে কৃষক আন্দোলনকে সমর্থন করে লেখা বা বলার জন্য।

কঙ্গনা আরও বলেছেন, রিহানা, সুনিধি চৌহান বা নেহা কাকারের মতোই একজন গায়িকা মাত্র। রিহানার বক্তব্যকে এতো আমল দেওয়ার কিছু নেই। ক্যামেরায় শরীরী নগ্নতা দেখিয়ে গান গায় রিহানা।

শিল্পীমহলের অনেকেই কঙ্গনার বক্তব্যতে বিরক্তি প্রকাশ করে বলছেন, নিজে একজন শিল্পী হয়ে আর একজন শিল্পীর প্রতি এমন মন্তব্য করা যায় কি?

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading