কৃষক বিক্ষোভ নিয়ে রিহানার টুইট দায়িত্বশীল আচরণ নয়: ইন্ডিয়া

কৃষক বিক্ষোভ নিয়ে রিহানার টুইট দায়িত্বশীল আচরণ নয়: ইন্ডিয়া

উত্তরদক্ষিণ |বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১

আপডেট| বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৩:০২

ইন্ডিয়ায় চলমান কৃষক বিক্ষোভের পক্ষে টুইট করেছেন পপ তারকা রিহানা। ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রিহানার টুইটের সমালোচনা করে বলেন, ‘এটা সঠিক বা দায়িত্বশীল আচরণ নয়’।

বিবিসি জানায়, রিহান্নার টুইটের কয়েকঘণ্টা পরই কিশোরী জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বোনের মেয়ে মিনা হ্যারিস কৃষক আন্দোলনের পক্ষে টুইট করেন।

তাদের টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, লাখ লাখ মানুষ তাতে লাইক বা কমেন্ট করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের করা নতুন তিন কৃষি আইন সম্পূর্ণ বাতিলের দাবিতে গত বছর ডিসেম্বর থেকে ভারতীয় কৃষকরা সড়কে টানা আন্দোলন করে যাচ্ছেন। রাজধানী দিল্লি সীমান্তে তাদের শান্তিপূর্ণ আন্দোলন গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন সহিংস রূপ নিয়েছিল।

ওইদিন কৃষকরা পুলিশের বাধা উপেক্ষা করে ট্রাক্টর নিয়ে মিছিল করে রাজধানীতে ঢুকে পড়ে এবং দিল্লির ঐতিহ্যবাহী লাল কেল্লায় অবস্থান নেয়। ওই দিন কয়েক জায়গায় পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ হয় এবং উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন। আন্দোলনরত এক কৃষক সেদিন মারা যান।

‘বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে’ ইন্ডিয়া সরকার দিল্লিজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়।

বিশ্বের বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সেদিনের সহিংসতার খবর প্রকাশ পায়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) নিজের টুইটার একাউন্ট থেকে দিল্লিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার একটি নিউজ পোস্ট করে রিহানা লেখেন, ‘‘কেন আমরা এ সম্বন্ধে কথা বলছি না?” #ফারমার্সপ্রোটেস্ট

পরদিন বুধবার (৩ ফেব্রুয়ারি) ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইন্ডিয়ার পার্লামেন্টে ‘পূর্ণ বিতর্ক এবং আলোচনার পর কৃষি খাতে সংস্কারের জন্য ওই আইনগুলো পাস করা হয়েছে’।

‘‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবেদনশীল হ্যাশট্যাগ এবং মন্তব্যের প্রলোভনে, বিশেষ করে যখন তারকা এবং অন্যান্যরা এ কাজ করেন তখন সেটা সঠিকও না আবার দায়িত্বশীল আচরণও না।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading