কৃষি উৎপাদন বাড়ানোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

কৃষি উৎপাদন বাড়ানোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:১০

কৃষি উৎপাদন বাড়ানোর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কৃষিভিত্তিক অর্থনীতি হিসেবে দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা অর্জনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যেন খাদ্যের জন্য হাত পাততে না হয়। খাদ্যের যেন অভাব না হয়। অন্য দেশকে যেন সাহায্য করতে পারি। জাতির জনকের স্বপ্ন যেন পূরণ করতে পারি।’

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশিত ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নুষ্ঠানে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অল্প খরচে বেশি উৎপাদন কীভাবে হবে তার জন্য গবেষণা দরকার। কোন এলাকায় কোন ফসল ভালো হয় তার ম্যাপিং করাটাও জরুরি। আমি সারাদেশে ১০০ শিল্পাঞ্চল করছি। এসব অঞ্চলে কৃষিপণ্য কাঁচামাল হিসেবে কীভাবে ব্যবহার করা যায় তা দেখতে হবে। কৃষিতে দেশি-বিদেশি বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। রফতানিযোগ্য পণ্য উৎপাদন করতে হবে। মানুষের ক্রয়ক্ষমতা ও আভ্যন্তরীণ বাজার বাড়াতে হবে। এরপর বিদেশে রফতানি করতে হবে। আমাদের যেহেতু কৃষিভিত্তিক অর্থনীতি তাই এর ওপর গুরুত্ব দিতে হবে।’

কৃষকের জন্য ন্যায্য মূল্যের ব্যবস্থা করার প্রতি গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘আমি জাতির জনকের আদর্শ মেনে চলি, তাই কৃষিতে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষির উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নিয়ে যাচ্ছে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading