ইন্ডিয়া-পাকিস্তানে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের পাটের চাহিদা

ইন্ডিয়া-পাকিস্তানে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের পাটের চাহিদা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:২৫

দিন দিন বাংলাদেশের পাটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে পাকিস্তান ও ইন্ডিয়ায়। বিশেষ করে পশ্চিমবঙ্গের পাট কলগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে গেল অর্থবছরে ইন্ডিয়ায় পাট রপ্তানির পরিমাণ বেড়েছে। গেল বছর জুন-জুলাই মাসে খুলনার দৌলতপুর মোকাম থেকে সবচেয়ে বেশি পাট পাকিস্তানে রপ্তানি হয়েছে। তবে ২০১৮ ও ২০১৯ সালে ইন্ডিয়ার বাজার ছিল এ মোকামের দখলে।

গেল অর্থবছরে সারা দেশ থেকে ৩৬০ কোটি টাকা মূল্যের তিন লাখ ৩৮ হাজার ১৮২ বেল পাট রপ্তানি হয়। তার মধ্যে শুধুমাত্র দৌলতপুর মোকাম থেকে ২০৫ কোটি টাকা মূল্যের এক লাখ ৯২ হাজার বেল পাট রপ্তানি হয়। এ সময় এখান থেকে ইন্ডিয়ায় ১০২ কোটি টাকা মূল্যের এবং পাকিস্তানে ৬০ কোটি টাকা মূল্যের পাট যায়। ২০১৮-২০১৯ সালে ভারত ও পাকিস্তানে যথাক্রমে ১৫০ থেকে ২০০ কোটি টাকা মূল্যের পাট দৌলতপুর মোকাম থেকে রপ্তানি হয়।

ইন্ডিয়া ও পাকিস্তান ছাড়াও যেসব দেশে পাট রপ্তানি হয় তার মধ্যে রয়েছে চীন, নেপাল, ব্রাজিল, বেলজিয়াম, ভিয়েতনাম, আইভেরিকোস্ট, এলসারভাদর, রাশিয়া, ফিলিপাইন, যুক্তরাজ্য ও তিউনিশিয়া।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading