জিয়ার কবরে বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা

জিয়ার কবরে বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:২৫

জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় তারা শ্রদ্ধা জানান। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, হুম্মাম কাদের চৌধুরীকে সঙ্গে নিয়ে এই পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালসহ অন্যান্য নেতারা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading