বিদ্যালয় জাতীয়করণের নামে ফেক ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা

বিদ্যালয় জাতীয়করণের নামে ফেক ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:১৫

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের ছবি ব্যবহার করে নকল ওয়েবসাইট খুলছে একটি অসাধু চক্র। এই চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বুধবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে। অধিদফতরের বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, নতুন করে কোনও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়,একটি অসাধু চক্র প্রধানমন্ত্রী এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের ছবি ব্যবহার করে http://www.bprimaryschool.org নামে একটি নকল (ফেক) ওয়েবসাইট খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য তথ্য আহ্বান করেছে। এই ওয়েবসাইটের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের কোনও সম্পর্ক নেই। এই নকল ওয়েবসাইটের বিরুদ্ধে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানায় গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ১৪৫। এছাড়া এই নকল ওয়েবসাইটের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading