লেনদেনের শীর্ষে যারা
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:৫৬
আজ বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সপ্তাহের শেষ কার্যদিবস। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৮৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার লেনদেন হয়েছে ৮২ কোটি ০৮ লাখ টাকার। ৫৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে রবি লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো – লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, এনার্জি প্যাক ও লাফার্জ হোলসিম লিমিটেড।

