‘উপমহাদেশের দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশের করোনা ভ্যাকসিন আবিষ্কার’

‘উপমহাদেশের দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশের করোনা ভ্যাকসিন আবিষ্কার’

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:৫৪

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উপমহাদেশের দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ বঙ্গভ্যাক্স নামে একটি করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছে। যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) লিস্টেড করেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশের গ্লোব বায়োটেক এর গবেষণাগারে করোনাভাইরাসের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন আবিষ্কারক দলের প্রধান দুই বিজ্ঞানি কাকন নাগ ও নাজনীন সুলতানার সঙ্গে বৈঠকে শেষে এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমি কাকন নাগ ও নাজনীন সুলতানাকে অভিনন্দন জানাই। তারা একটি মৌলিক গবেষণা করে বঙ্গভ্যাক্স নামে করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছেন। এখন বাংলাদেশ মেডিক‌্যাল কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।

হাছান মাহমুদ আরও বলেন, ‘উপমহাদেশে আমরা দ্বিতীয় দেশ হিসেবে এই করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছি। পৃথিবীতে খুব বেশি দেশ এই ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি। মাত্র হাতেগোনা কয়েকটি দেশ আবিষ্কার করেছে, এর মধ্যে বাংলাদেশ একটি। এজন্য আমি খুব গর্বিত। কাকন নাগ ও নাজনিন সুলতানার এই সাফল্যে আমিসহ সারা বাংলাদেশ গর্বিত’।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading