ডিআইজি বজলুর রশীদ করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:১১
কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশীদ করোনায় এ আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালতে তার বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্য গ্রহণের দিন জন্য ধার্য ছিল। কিন্তু তিনি করোনায় আক্রান্ত হওয়ায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে সময় আবেদন করা হয়।
প্রসঙ্গত, আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামি ৪ মার্চ সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। গত বছর ২২ অক্টোবর মামলায় বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

