নির্বাচন কমিশনকে বিতর্কিত করতেই অভিযোগ: ইসি কবিতা

নির্বাচন কমিশনকে বিতর্কিত করতেই অভিযোগ: ইসি কবিতা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:০০

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, আমাদের নয়, প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে কেউ কেউ বিভিন্ন অভিযোগ করছেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

নির্বাচনে অনিয়ম হয়েছে বলে একজন কমিশনারের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে তার কথার বিরুদ্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

কবিতা খানম বলেন, ‘আমরা প্রত্যেকেই ৩০-৩১ বছর ধরে চাকরি করছি। আমারা আগের চাকরিতে যেভাবে স্বচ্ছ ছিলাম, এখনো তেমনই আছি। সারা জীবন স্বচ্ছ থেকেছি, আর মাত্র পাঁচ বছরের জন্য এখানে দায়িত্ব নিয়ে নিজেদের বিতর্কিত করব?’

রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু রাষ্ট্রপতির কাছে অভিযোগ করেছেন এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আগে থেকেই প্রশিক্ষণার্থীদের সম্মানি দেওয়া হচ্ছে। এখনো দেওয়া হয়। এটা কমিশন থেকে অনুমোদনপ্রাপ্ত। আর অডিট আপত্তি প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আসতে পারে, এটা দুর্নীতি না।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading