নেপালে সরকারবিরোধীদের বিক্ষোভ, আটক ৭৭
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২১:০০
নেপালে নতুন নির্বাচনের দাবিতে দেশজুড়ে সরকারবিরোধীদের বিক্ষোভ থেকে এক সাবেক মন্ত্রীসহ অন্তত ৭৭ জনকে আটক করা হয়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়, ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পরামর্শে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন। সে সময় নিজদল নেপালের কমিউনিস্ট পার্টির (এনপিসি) অভ্যন্তরীণ বিভেদের কথা উল্লেখ করে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায়, এমন সিদ্ধান্তের কথা জানান ওলি।
পার্লামেন্ট বিলুপ্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ১২টির বেশি পিটিশন দায়ের করা হয় নেপালের সুপ্রিম কোর্টে।

