মোহাম্মদপুরে নবোদয় হাউজিং বস্তিতে আগুন
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:৪০
রাজধানী ঢাকার মোহাম্মদপুর নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৭টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, বস্তিতে আগুন লাগার সংবাদ পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

