চসিক মেয়র ও কাউন্সিলরদের শপথের দিন চূড়ান্ত
উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৮:৫০
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণের দিন চূড়ান্ত করেছে প্রধানমন্ত্রী কার্যালয়।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদেন শপথ বাক্য পাঠ করাবেন।
এ সময় নির্বাচিতরা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত থেকে শপথ নেবেন।
এর আগে বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমের সই করা এক স্মারকে এ তথ্য জানান। বাংলা ট্রিবিউন

