জাতীয় গ্রন্থাগার দিবস আজ
উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১০:০৫
জাতীয় গ্রন্থাগার দিবস আজ। ২০১৭ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করেন। এর ফলশ্রুতিতে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়। আজ পালিত হচ্ছে চতুর্থ জাতীয় গ্রন্থাগার দিবস।
এ ব্যাপারে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) শাহবাগে জাতীয় গ্রন্থাগার অধিদপ্তরে সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সারাদেশে একযোগে শুরু হবে গ্রন্থাগার দিবস পালনের আয়োজন। কেন্দ্রীয় গণগ্রন্থাগার অধিদপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।

