বিশ্বে করোনায় মৃত্যু ২২ লাখ ৮১ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ২২ লাখ ৮১ হাজার ছাড়াল

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৩:০২

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২২ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে। সেই সাথে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ কোটি ৪৮ লাখ।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২২ লাখ ৮১ হাজার ৬০৮ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৩২ হাজার ৯৮৩ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

প্রসঙ্গত, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৭৮০ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৫৫ হাজার ৬৫৭ জন মৃত্যুবরণ করেছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading