ইউরোপীয় কূটনীতিকদের রাশিয়ার বহিষ্কার

ইউরোপীয় কূটনীতিকদের রাশিয়ার বহিষ্কার

উত্তরদক্ষিণ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৮:৩০

জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের তিন কূটনীতিকগণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেন। ফলে এই কূটনীতিকগণকে বহিষ্কার করেছে রাশিয়া।

এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় ইউনিয়নের এই কূটনীতিকরা গত ২৩ জানুয়ারি নাভালনির পক্ষে অনুষ্ঠিত ‘অবৈধ বিক্ষোভে অংশ নিয়েছেন’।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করার কয়েক ঘণ্টা পর কূটনীতিকদের বহিষ্কারের এই ঘোষণা এলো।

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তাদের কোনও কূটনীতিকের বিক্ষোভে অংশ নেওয়ার কথা অস্বীকার করেছেন।

গত ২৩ এবং ৩১ জানুয়ারিতে রাশিয়াজুড়ে নাভালনির সমর্থনে বিক্ষোভে অংশ নিয়েছিল হাজার হাজার মানুষ। সে বিক্ষোভে কয়েক হাজার মানুষ গ্রেপ্তারও হয়।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল কূটনীতিক বহিষ্কারের পদক্ষেপকে অন্যায় আখ্যা দিয়েছেন এবং রাশিয়া আইনের শাসন থেকে আরেক ধাপ সরে গেল বলে সমালোচনা করেছেন।

ওদিকে, পোল্যান্ড কূটনীতিক বহিষ্কারের জবাবে রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। এই পদক্ষেপ রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর সংকটে ফেলবে বলে জানিয়েছে তারা।

নার্ভ এজেন্ট প্রয়োগে গুরুতর অসুস্থ হয়ে জার্মানিতে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পরই গ্রেপ্তার হন অ্যালেক্সেই নাভালনি, সাজা স্থগিতের শর্ত লংঘনের দায়ে তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।নার্ভ এজেন্ট প্রয়োগে গুরুতর অসুস্থ হয়ে জার্মানিতে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পরই গ্রেপ্তার হন অ্যালেক্সেই নাভালনি, সাজা স্থগিতের শর্ত লংঘনের দায়ে তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল রাশিয়ার পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন এবং কূটনীতিকদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন।

ইইউ-এর এই প্রতিক্রিয়ার জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, তারা (ইইউ) দিন দিনই আমেরিকার মতো আচরণ করছে। নাভালনির ঘটনা নিয়ে ইউরোপ কোনও নিষেধাজ্ঞা আরোপ করলে তা বৈধ হবে না বলে জানান তিনি।

নাভালনিকে মুক্তি দেওয়ার জন্য ইইউ’র শীর্ষ কূটনীতিকের আহ্বানও রাশিয়া শুক্রবার (৫ ফেব্রুয়ারি) প্রত্যাখ্যান করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading