সাপ্তাহিক গেইনারের শীর্ষে যেসব কোম্পানি

সাপ্তাহিক গেইনারের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৩:৪৫

সদ্য বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৫.৪০ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৬ লাখ ৭৩ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এম.আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৭ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮১ লাখ ৫৩ হাজার টাকা। জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৮ দশমিক ২৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৩২ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৬ কোটি ৪৭ লাখ ৬০০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, হাওয়া ওয়েল টেক্সটাইল বিডি লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রেকিট বেনজাির, বিএসআরএম স্টিল লিমিটেড, সোনালী আঁঁশ ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading