সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে যারা

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে যারা

উত্তরদক্ষিণ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:৪০

সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬০০ কোটি ৯৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই’র সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৭ কোটি ১২ লাখ ৬২ হাজার ৪৭২টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড। কোম্পানিটির ১৭ লাখ ৭৮ হাজার ৪৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮০ কোটি ৩৫ লাখ টাকা। রবি আজিয়াটা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ৬০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭১ কোটি ৪৫ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, সামিট পাওয়ার, এনার্জিপ্যাক পাওয়ার, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মা ও বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading