শরৎ৭১’-এর এক অন্যরকম দুপুর

শরৎ৭১’-এর এক অন্যরকম দুপুর

জবি প্রতিনিধি | উত্তরদক্ষিণ
মেহেরাবুল সৌদিপ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২১:০৫

কোনো শিশুই পথশিশু হয়ে জন্মায় না! আমাদের আর্থ-সামাজিক অবস্থার গ্যাঁড়াকলে পড়ে আজ তাদের হতে হয় ফুল বিক্রেতা, বাদাম বিক্রেতা আরো কতো কী! রাস্তার ধারে ধারে অসহায় সেসব চাহনিগুলোয় শুধু একটাই হাহাকার আর্তনাদ; এক মুঠো ভাত! ‘পেটের দায় বড় দায়’ এ বাস্তবের সাথে খুব আগেই পরিচিত হয়ে যায় এসব শিশুরা! আর ঠিক এইসব অসহায় নিষ্পাপ মুখগুলোর জন্য শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে পথশিশুদের জন্য একবেলা আহারের ব্যবস্থা করে ‘শরৎ৭১।’
এসময় উপস্থিত ছিলেন শরৎ৭১-এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী মেহেদী হাসান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন রুমন খান, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এর এইচআর এক্সিকিউটিভ। এছাড়া উপস্থিত ছিলেন শরৎ ৭১-এর টিম লিডার রওশন জাহান সুমাইয়া, ফাইরুজ আতকিয়া অহনা, নায়্যার খান ও এক্সিকিউটিভ টিম মেম্বারা।
“একাত্তরের চেতনাই হোক দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মূলমন্ত্র” -এই স্লোগানকে সামনে রেখে মানবসেবায় কাজ করে যাচ্ছে শরৎ৭১। অসহায় দুস্থ শিশুদের উন্নয়নে ও গ্রামীণ নারীদের দুরাবস্থা দূর করতে তাদের উদ্যোক্তাকরণের পাশাপাশি আরও ১১টি সেবামূলক লক্ষ্যে কাজ করার উদ্দেশ্যে ২০২০ সালের ১ ডিসেম্বর শরৎ৭১ এর প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাতা প্রকৌশলী মেহেদি হাসান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading