কুমিল্লায় বসতঘরে অগ্নিকাণ্ড: প্রাণ গেলে মা-মেয়ের

কুমিল্লায় বসতঘরে অগ্নিকাণ্ড: প্রাণ গেলে মা-মেয়ের

উত্তরদক্ষিণ | বুধবার, ১৭ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৯:২৯

বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক মা ও তার মেয়ে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার রাতে কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার টিনের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী ছালেহা বেগম (৩৫) এবং মেয়ে ফারজানা আক্তার (৮) আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ নিয়ে দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, পুড়ে যাওয়া টিনের ঘরে বৈদ্যুতিক সংযোগ ছিল। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না বলে জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading