কোয়ার্টার-ফাইনালের পথে এক ধাপ এগিয়ে ডর্টমুন্ড
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৯:১০
রোমাঞ্চকর লড়াইয়ে সেভিয়াকে তাদেরই মাঠে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বরুশিয়া ডর্টমুন্ড। সেভিয়ায় বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ৩-২ গোলে জিতেছে জার্মান দলটি।
ঘরের মাঠে সেভিয়ার শুরুটা দারুণ হলেও জবাব দিতে বেশি সময় লাগেনি সফরকারীদের। ১৯তম মিনিটে অসাধারণ এক গোলে সমতা ফেরান দাহুদ। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। সতীর্থের গোলে অবদান রাখা হলান্ড ২৭তম মিনিটে দারুণ নৈপুণ্যে এগিয়ে নেন দলকে। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ডি-বক্সের মাথায় জেডন স্যানচোকে পাস দিয়ে দ্রুত ভেতরে ঢুকে পড়েন তিনি। এরপর ফিরতি পাস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের এই উঠতি ফরোয়ার্ড।
বিরতির পর কিছুটা ছন্দ হারায় ডর্টমুন্ড। ৭৩তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি সেভিয়া। অস্কার রদ্রিগেসের ফ্রি-কিকে বল পোস্টে লাগে। নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ব্যবধান কমান ডি ইয়ং। ডর্টমুন্ডের মাঠে আগামী ৯ মার্চ ফিরতি লেগে আবারও মুখোমুখি হবে দল দুটি।

