অস্ট্রেলিয়ায় নিউজ কন্টেন্ট ব্লক করলো ফেসবুক

অস্ট্রেলিয়ায় নিউজ কন্টেন্ট ব্লক করলো ফেসবুক

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১১:০৭

অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের নিউজ কন্টেন্ট শেয়ার ও দেখার সুযোগ ব্লক করে দিয়েছে ফেসবুক। বৃহস্পতিবার থেকে স্থানীয় ও আন্তর্জাতিক নিউজ সাইটের সব ফেসবুক পেজ-এ ঢুকতে পারছেন না দেশটির ফেসবুক ব্যবহারকারীরা। আবার অস্ট্রেলিয়ার নিউজ প্রকাশনাও দেখতে পারছেন না দেশটির বাইরে থাকা ফেসবুক ব্যবহারকারীরা। খবর বিবিসির।

অস্ট্রেলিয়ার প্রকাশকেরাও নিজেদের ফেসবুক পেজ-এ কোনও নিউজ লিংক শেয়ার করতে পারছেন না। দ্য ন্যাশনাল ব্রডকাস্টার, এবিসি এবং সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য অস্ট্রেলিয়ান-এর মতো সংবাদমাধ্যমগুলোর লাখ লাখ ফেসবুক ফলোয়র রয়েছে।

খবরে জানানো হয়, অস্ট্রেলিয় সরকারের স্বাস্থ্য, জরুরি পরিস্থিতিসহ আরও কয়েকটি পেজও ব্লক করে দেওয়া হয়। তবে পরে অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এগুলো ভুল বশত ব্লক হয়েছে। দেশটির সরকার বলছে, নিউজ ব্লকের কারণে ফেসবুকের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে পড়বে।

জানা গেছে, অস্ট্রেলিয়া সরকারের এক প্রস্তাবিত আইনের কারণেই এই পদক্ষেপ নিয়েছে ফেসবুক। ওই আইনে নিউজ কন্টেন্টের কারণে ফেসবুককে মূল্য পরিশোধ করতে বলা হয়েছে। তবে ফেসবুক ও গুগলের মতো কোম্পানিগুলো বলছে, ইন্টারনেট যেভাবে কাজ করে তা এই আইনে প্রতিফলিত হয়নি আর অন্যায্যভাবে তাদের জরিমানা করা হচ্ছে। বুধবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে প্রস্তাবিত আইনটি অনুমোদিত হয়। দেশটির সরকার বলছে তারা আইন অনুযায়ী অগ্রসর হবে। যোগাযোগ মন্ত্রী পল ফ্লেচার ফেসবুককে সতর্কভাবে সবকিছু চিন্তা করতে তাগিদ দিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading