মাইক্রোবাসের ধাক্কায় রাজধানীতে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১১:৪৫
রাস্তা পরিষ্কার করার সময় মাইক্রোবাসের ধাক্কায় রাজধানীর কাকরাইল মোড়ে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত নবী হোসেন (৪৫) নামের ওই ব্যাক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায়কে অবগত করা হয়েছে।
নিহতের চাচাতো ভাই মঙ্গল মিয়া জানান, কাকরাইল মোড়ে রাত ১২টার দিকে রাস্তা পরিষ্কার করার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন নবী হোসেন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

