কনসার্টে ফিরছেন জেমস

কনসার্টে ফিরছেন জেমস

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:৩৩

আগামী ১২ মার্চ এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে অংশ নেবেন নগর বাউল খ্যাত আন্তর্জাতিক রকস্টার জেমস। এটির আয়োজক ‘ক্লাসরুম এসএসসি ২০০১’। মিরপুর ১৪ নম্বর পিএসসিতে হবে এ কনসার্ট।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন, শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন ও ওপেন এয়ার কনসার্টের আয়োজক ক্লাসরুম এসএসসি ২০০১।

সর্বশেষ গত বছরের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়েছিলেন জেমস। এরপর ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের পর আর গানে দেখা যায়নি তাকে।

ক্লাসরুম এসএসসি ২০০১-এর আহ্বায়ক ফাহিমুজ্জামান ফাহিম গণমাধ্যমকে বলেন, ‘২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালু হয়েছিল। আমরা বন্ধুরা ভীষণ টেনশনে ছিলাম। ২০২১ সালে এসে আমাদের সেই বন্ধুদের ২০ বছর পূর্তি হচ্ছে। তাই সবাই মিলে এটি উদযাপন করতে চাই। খুবই ভালো লাগছে নগর বাউল জেমস আমাদের মতো দুষ্টু ছেলেদের সময় দেবেন- ভেবে।’

আয়োজকরা জানান, শুধু এসএসসি ২০০১-এর ব্যাচের শিক্ষার্থীরা দর্শনীর বিনিময়ে এতে যোগ দিতে পারবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading