করোনা: আরও ১৫ মৃত্যু, শনাক্ত ৩৯১
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:৪৮
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন এবং নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৯১ জন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
তথ্যমতে, এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন আট হাজার ৩২৯ জন এবং মোট শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪২ হাজার ২৬৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৭৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৯ হাজার ৯৩২ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ১৪ হাজার ৭৪২টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬০৩টি। দেশে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ আট হাজার ২৫৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩০ লাখ ২৬ হাজার ৩৩২টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে আট লাখ ৮১ হাজার ৯২৫টি। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার দুই দশমিক ৬৮ শতাংশ, এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৫ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৩ শতাংশ।

