৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনলো কেকেআর

৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনলো কেকেআর
ক্রিকেট তারকা সাকিব আল হাসান

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:০১

আবারও কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) ফিরলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ (বৃহস্পতিবার) ২০২১ সালের আইপিএল নিলামে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কেকেআর।

নিষেধাজ্ঞার কারণে গত বছরের আইপিএল নিলামে ছিলেন না সাকিব। সেই হিসাবে এবার তার প্রত্যাবর্তনই বলা যায়। এবারের নিলামে বাংলাদেশি অলরাউন্ডারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। প্রথম ডাকটা দেয় কেকেআরই। ব্যাট ও বল হাতে সমান কার্যকর অলরাউন্ডারকে পেতে ‘বিড’ করতে দেরি করেনি পাঞ্জাব। তারা ডাকে ২ কোটি ২০ লাখ রুপি। তবে শেষ হাসিটা হেসেছে কেকেআর। ফ্র্যাঞ্চাইজিটি ৩ কোটি ২০ লাখ পর্যন্ত উঠলে আর ডাক তোলেনি পাঞ্জাব। তাই দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদে কাটিয়ে আবার কেকেআর-এ ফিরলেন সাকিব।

২০১১ সালে এই কেকেআর দিয়েই আইপিএল পথচলা শুরু সাকিবের। ফ্র্যাঞ্চাইজিটিতে তিনি কাটিয়েছেন ছয় বছর। এরপর ২০১৮ সালে যোগ দেন হায়দরাবাদে। সেখানে দুই বছর কাটানোর পর গত বছর নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি তার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading