এক কোটি রুপিতে নতুন ঠিকানায় মোস্তাফিজ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৯:৪৫
সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের পর এবার নতুন ঠিকানা রাজস্থান রয়্যালস। তার ভিত্তিমূল্য ছিল ভারতীয় এক কোটি রুপি। প্রথমেই বিড করে রাজস্থান এবং ভিত্তিমূল্যেই তাকে পেয়ে যায় দলটি।
২০১৬ সালে আইপিএল ক্যারিয়ার শুরু হয় মোস্তাফিজের। প্রথম আসরেই বাজিমাত করেন তিনি। হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে দলের দ্বিতীয় ও আসরের পঞ্চম শীর্ষ উইকেটশিকারি হন। জেতেন ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড।

