আলিয়া ভাটের বিরুদ্ধে মামলা খারিজ

আলিয়া ভাটের বিরুদ্ধে মামলা খারিজ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:০০

জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা খারিজ করেছেন মুম্বাইয়ের সিভিল কোর্ট।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমায় অভিনয় করছেন আলিয়া। এস হুসাইন জাইদির ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে কামাথিপুরা পতিতালয়ের মালিক গাঙ্গুবাঈ চরিত্রে অভিনয় করছেন আলিয়া।

গত বছর ডিসেম্বরে এই অভিনেত্রী, বানসালি প্রোডাকশন্স, লেখক এস হুসাইন জাইদির বিরুদ্ধে মামলা দায়ের করেন গাঙ্গুবাঈয়ের ছেলে বাবুজি রাওজি শাহ। তিনি অভিযোগ করেন, এই সিনেমায় বেশ কিছু অংশ আপত্তিকর ও অসম্মানজনক। পাশাপাশি তিনি অবিলম্বে সিনেমাটির কাজ বন্ধের দাবি জানান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading