টিকাদানে সহায়তায় ৪০০ কোটি ডলার দেবে আমেরিকা
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:৩৬
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘কোভ্যাক্স গ্লোবাল কোভিড-১৯ প্রোগ্রামে’ ৪০০ কোটি ডলার সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন।
শুক্রবার জি-৭ সদস্যভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এ সহায়তার কথা জানান। খবর দ্যা নিউইয়র্ক টাইমসের।
হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে চলতি মাসের শেষ নাগাদ ২০০ কোটি ডলার ছাড় করা হবে এবং বাকি অর্থ আগামী দুই বছরে দেয়া হবে।
তিনি বলেন, ‘কোভ্যাক্সের উদ্যোগে প্রথম অবদান রাখতে পেরে আমেরিকা অত্যন্ত আনন্দিত। আমরা মনে করি বিশ্বব্যাপী মহামারি প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।’
কোভ্যাক্সের মাধ্যমে সকল দেশের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ২০ শতাংশ লোকের জন্য করোনা টিকা সংগ্রহ ও বিতরণ করার উদ্যেগ নেয়া হয়েছে। কয়েকটি ধনী দেশের সহায়তায় দরিদ্র দেশগুলোতে এই টিকা সরবরাহ করা হচ্ছে।

