এবার ‘বাবু পরছো?’

এবার ‘বাবু পরছো?’

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১২:০৮

‘বাবু খাইছো?’র পর এবার মীর ব্রাদার্স তৈরি করেছেন এর দ্বিতীয় কিস্তি- ‘বাবু পরছো?’

সোলস ব্যান্ডের অন্যতম সদস্য মীর মাসুম এবং তার আপন ছোট ভাই মীর মারুফ (ডিজে মারুফ) মিলে এর আগে এর আগে তৈরি করেছিলেন ‘বাবু খাইছো?’ শিরোনামের গানচিত্র। সেটি রীতিমতো ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত শব্দযুগল ‘বাবু খাইছো?’ মূলত ছিল এর বিষয়বস্তু।

জানা গেছে, ‘বাবু খাইছো?’র মতো ‘বাবু পরছো?’ একই ঢঙের গান হলেও এর বার্তাটি একেবারেই ভিন্ন। তাই ঈগল মিউজিকের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়াটার এইড বাংলাদেশ।

ওয়াটার এইড বাংলাদেশ জানায়, করোনা মহামারি নিয়ে সচেতনতা বাড়াতেই ‘বাবু পরছো?’ গানটি। এতে মূলত মাস্ক পরার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি নিয়মিত হাত ধোয়ার বিষয়টিও উঠে এসেছে।

মীর ব্রাদার্সের ডিজে মারুফের সঙ্গে নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন নাশা। দুই ভাইয়ের যৌথ সংগীতায়োজনে এর কথা লিখেছেন মারুফ নিজেই। গানটি রেকর্ড হয়েছে গায়েনবাড়ি স্টুডিওতে। আর ঈগল টিমের তত্ত্বাবধায়নে এর ভিডিওতে অংশ নিয়েছেন আফজাল সুজন, জাহির আলভি, তারেক তানজ, ফাহাদ, ফিরোজ আল মামুন, অন্তরা, সুবাহ, রাবিনা ও শ্রেয়া।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading