কমব্যাট ফাইট শিখছেন পূজা চেরি

কমব্যাট ফাইট শিখছেন পূজা চেরি

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:৫৫

আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’ নিয়ে সিনেমা তৈরির কাজ। আর সৈকত নাসির নির্মিত এ ছবিতে অন্যতম চরিত্র সোহানার ভূমিকায় থাকছেন পূজা চেরি।

‘মাসুদ রানা’ সিরিজ পর্দায় নিয়ে আসবে জাজ মাল্টিমিডিয়া- এমনটি অনেক আগেই জানা গিয়েছিল। এবার প্রযোজনা প্রতিষ্ঠানটি একসঙ্গে দুটি সংবাদ দিলো। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ২৬ ফেব্রুয়ারি থেকে ‘মাসুদ রানা’র শুটিংয়ে অংশ নেবেন পূজাও। ছবির জন্য তিনিসহ এর শিল্পীরা শিখছেন কমব্যাট ফাইট!

তাদের মতে, ‘মাসুদ রানা’ সিনেমার প্রাথমিক বাজেট তিন কোটি ৫০ লাখ টাকা। ফাইট পরিচালনা করবে বাংলাদেশ, চেন্নাই ও ইন্দোনেশিয়ার ফাইট মাস্টার। শুটিং হবে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও ইন্দোনেশিয়ায়। ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন সোহেল রানা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading