দুর্ঘটনার কবলে কিংবদন্তি গলফার উডস

দুর্ঘটনার কবলে কিংবদন্তি গলফার উডস

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১০:১০

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। তার পায়ে একাধিক স্থানে জখম হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।

আমেরিকার লস অ্যাঞ্জেলসে স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

খবরে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টার দিকে রোলিং হিলস এস্টেট সীমান্তে দুর্ঘটনার কবলে পড়েন টাইগার উডস। তবে কোনো গাড়ির সঙ্গে ধাক্কা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। উডসের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ছিটকে পড়ে। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

এ নিয়ে উডসের এজেন্ট মার্ক স্টেনবার্গ বিবিসিকে জানিয়েছেন, দুর্ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও প্যারামেডিকসরা তাকে উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পরপরই তার অস্ত্রোপচার শুরু করা হয়। পরবর্তীতে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

লস অ্যাঞ্জেলসের শেরিফ অ্যালেক্স ভ্যালানুয়েভা জানান, অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ বা ধাক্কার কোনো ঘটনার প্রমাণ মেলেনি। ধারণা করা হচ্ছে- নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি ছিটকে পড়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading