সহস্রাধিক মিয়ানমার নাগরিককে দেশে পাঠিয়েছে মালয়েশিয়া

সহস্রাধিক মিয়ানমার নাগরিককে দেশে পাঠিয়েছে মালয়েশিয়া

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১১:০৫

মিয়ানমারের সহস্রাধিক নাগরিককে মঙ্গলবার স্বদেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সেনা অভ্যূত্থানের ঠিক কয়েক সপ্তাহ পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হলো।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান খায়রুল জাইমি দাউদ বলেন, কর্তৃপক্ষ মিয়ানমারের নৌবাহিনীর তিনটি জাহাজে করে মালয়েশিয়ার পশ্চিম উপকূলের সামরিক ঘাঁটি থেকে আটক ১ হাজার ৮৬ জন মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠায়।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘অভিবাসন বিভাগ জোর দিয়ে বলতে চায় যে, কোনও রোহিঙ্গা অভিবাসী বা আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানো হয়নি।’
‘কোন প্রকার জোর-জবরদস্তি ছাড়াই যারা নিজের ইচ্ছায় ফিরে যেতে সম্মত হন তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।’
মানবাধিকার কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ফেরত পাঠানোদের মধ্যে আশ্রয় প্রার্থীরাও রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘও এই পরিকল্পনার সমালোচনা করে। -এএফপি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading