লিবরা ইনফিউশনের পর্ষদ সভা ৭ মার্চ
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৩১
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের পর্ষদ সভা আগামী ৭ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা যায়, সভায় ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

