বাঘাইছড়িতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

বাঘাইছড়িতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৫৯

রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস রুমে ঢুকে গুলি করে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সমর বিজয় চাকমা (৩৮)। তিনি উপজেলার রূপকারি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

এ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার গণমাধ্যমকে জানান, ‘ইউপি সদস্য সমর বিজয় চাকমা আমার সঙ্গে প্রকল্পের বিষয়ে কথা বলছিলেন। এসময় দুই-তিন জন ব্যক্তি দরজার বাইরে উঁকি দিচ্ছিলো। পরে একজন রুমে প্রবেশ করে সমর বিজয়ের দিকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ইউপি সদস্যকে গুলিবিদ্ধ ও মৃত অবসস্থায় চেয়ারেই পড়ে থাকতে দেখি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading