টিকা নিলেন রওশন এরশাদ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:৩৫
করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
গণ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারে তিনি টিকা নেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বিরোধী দলীয় নেতার একান্ত সচিব মো. মামুন হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
টিকা গ্রহণ শেষে রওশন এরশাদ বলেন, ‘ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবার এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।’

