জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ পোস্টার গলায় ঝুলিয়ে বাইকে মমতা

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ পোস্টার গলায় ঝুলিয়ে বাইকে মমতা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৪০

পশ্চিমবঙ্গে পেট্রোল, ডিজেল এবং এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইলেক্ট্রিক বাইকে চড়ে সমাবেশ যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নের সমাবেশ থেকে জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন তিনি। পাশাপাশি, গুজরাটের সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামের নাম পরিবর্তন নিয়েও মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা। খবর আনন্দবাজার

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) হাজরা মোড় থেকে বেলা সাড়ে ১১টায় মন্ত্রী ফিরহাদ হাকিমের ইলেকট্রিক বাইকের পেছনে বসে যাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী। সে সময় তার গলায় ঝোলানো ছিল জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ সংক্রান্ত পোস্টার।

মমতা ব্যানার্জি বলেন, ভোটের সময় এলেই বলে বেড়ান গ্যাস দেব। ওটা সত্যি সত্যি গ্যাস। মানে গ্যাস বেলুনোর মতো। কিন্তু রান্নার গ্যাসের দাম ৮০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। সাধারণ মানুষ কোথায় যাবেন?

মোদিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, স্টেডিয়ামের নামও পাল্টে দিয়েছে। কোনো দিন হয়তো দেশের নামটাও পাল্টে দেবে। এই প্রসঙ্গেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের তীব্র সমালোচনা করেন মমতা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading