অনলাইনে আত্মীয়দের যৌন নির্যাতনের শিকার ২৭ শতাংশের বেশি মেয়েশিশু

অনলাইনে আত্মীয়দের যৌন নির্যাতনের শিকার ২৭ শতাংশের বেশি মেয়েশিশু

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১০:১০

দেশে ২৭ শতাংশের বেশি মেয়েশিশু পরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও আত্মীয় দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। এছাড়া ১৮ শতাংশ মেয়েশিশু যৌন নির্যাতনের শিকার হয় অপরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি দ্বারা। ৩৬ শতাংশের বেশি মেয়েশিশু অনলাইনে বন্ধুদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়।

ঢাকা ও সাতক্ষীরায় ১৭৮ শিশুর ওপর জরিপ করে বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ‘অনলাইনে শিশুদের ওপর যৌন নির্যাতন প্রতিরোধে পরিস্থিতি বিশ্লেষণ ও আইনি পর্যালোচনা’ শীর্ষক এক ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আসকের নির্বাহী পরিচালক মনোয়ার কামাল।

সভায় জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন আসকের কর্মসূচি সমন্বয়ক (শিশু অধিকার ইউনিট) অম্বিকা রায় এবং অনলাইনে শিশু নির্যাতন প্রতিরোধে দেশের আইনগুলোর পর্যালোচনা বিষয়ক প্রতিবেদন তুলে ধরেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের (স্কুল অব ল) জ্যেষ্ঠ প্রভাষক মো. সাইমুম রেজা তালুকদার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading