পিপলস লিজিংয়ের খেলাপি ঋণের টাকা ফেরত দিতেই হবে: হাইকোর্ট

পিপলস লিজিংয়ের খেলাপি ঋণের টাকা ফেরত দিতেই হবে: হাইকোর্ট

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১১:১৫

অবসায়ন প্রক্রিয়ার মধ্যে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড-পিএলএফএসএলের খেলাপি ঋণের টাকা ফেরত ‘দিতেই হবে’। কত টাকা কবে কীভাবে দেওয়া হবে, সে আলোচনায় যাওয়ার আগে প্রথমে কিছু টাকা (কিস্তি অনুযায়ী) দিয়ে আসতে বলা হয়েছে খেলাপিদের। নইলে কোনো ঋণ খেলাপির কোনো আরজি গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপে পিএলএফএসএল-এর ঋণ খেলাপি কয়েকজনের বক্তব্য শোনার এক পর্যায়ে খেলাপিদের উদ্দেশ্যে এই নির্দেশনা দেন হাইকোর্ট।

পিএলএফএসএল থেকে ৫ লাখ টাকার বেশি টাকা ঋণ নিয়ে খেলাপি হয়েছেন, এমন ২৮০ জন ঋণ গ্রহীতাকে গত ২১ জানুয়ারি তলব করে হাইকোর্ট।

অবসায়ন প্রক্রিয়ার মধ্যে থাকা পিএলএফএসএল’র সাময়িক অবাসায়ক (প্রবেশনাল লিক্যুডেটর) মো. আসাদুজ্জামান খানের দেওয়া তালিকা দেখার পর ওই আদেশ দিয়েছিল উচ্চ আদালত।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading