লেখক মুশতাকের মৃত্যু: অবরুদ্ধ শাহবাগ

লেখক মুশতাকের মৃত্যু: অবরুদ্ধ শাহবাগ

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:৩০

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন। এতে শাহবাগ মোড়ের আশপাশের সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে উন্মুক্ত ব্যানারে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা। পরে বেলা ১২টার দিকে পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা, গণতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আরিফ মইন উদ্দীন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, উদীচীর রহমান মোস্তাফিজ, ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক মাহির শাহরিয়ার রেজার নেতৃত্বে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন তারা।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুশতাক আহমেদ গতকাল রাতে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে মৃত্যুবরণ করেন। গত বছরের ৫ মে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে মুশতাককে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading