নিজের চরকায় তেল না থাকলে পরে কেউ বেল দিবে না: আঁখি আলমগীর

নিজের চরকায় তেল না থাকলে পরে কেউ বেল দিবে না: আঁখি আলমগীর

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:৫০

ফেসবুক আসলেই ফেসবুক। তাতে যতই কাব্য দেখান, গান দেখান, রং দেখান, হামবড়া ভাব দেখান, আপনার আসল পরিচয়, আসল ‘ফেস’ তখনই উন্মোচিত হয় যখন আপনি অন্যকে হেয় করেন। কিছু মানুষ অহরহ অন্যকে খোঁচা মেরে, অপমান করে স্ট্যাটাস দিয়ে নিজের আসল স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছেন। সেটা বোঝার ক্ষমতাও হিংসা আর নীচতায় ভরা চোখ, মন দেখতে পায় না।

সংগীতশিল্পী আঁখি আলমগীর লিখেছেন—আমি অনেক কাছের মানুষকে আনফ্রেন্ড/আনফলো করেছি। আমাকে নয়, শুধু অন্যকে নীচু করে বা হেয় করে আনন্দ পাবার অভ্যাসের কারনে। কাউকে ভালো না লাগলে তাকে এড়িয়ে চলেন বা তাকে মোকাবিলা করবেন, কোনোটার সাহস না থাকলে ইনিয়ে বিনিয়ে আকারে ইঙ্গিতে স্ট্যাটাস দিবেন না। এমনো হতে পারে যার জন্য লিখলেন সে বুঝেও নাই, তার হয়তো এত সময়ও নাই। খামোখাই আপনার ক্ষুদ্রতা মানুষ দেখলো। কথাগুলো আমার ক্ষেত্রেও প্রযোজ্য। তাই আমিও আগে ভাবি, তারপর লিখি।

অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা না ঘামানোর বিষয়টি উল্লেখ করে আঁখি আলমগীর লিখেন, কে কাকে বিয়ে করল, কোথায় ভেগে গেল, কে কার কততম বউ/স্বামী, কার সাথে কার পরকীয়া—এসব বিষয় নিয়ে ভেবে মাথা নষ্ট করবেন না। নিজের চরকায় তেল না থাকলে পরে কেউ বেল দিবে না।

লেখকঃ আঁখি আলমগীর, সংগীতশিল্পী (ফেসবুক থেকে নেওয়া)

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading