অস্ট্রেলিয়ার মোনাস কলেজের শাখা স্থাপনের অনুমতি দিল শিক্ষা মন্ত্রণালয়

অস্ট্রেলিয়ার মোনাস কলেজের শাখা স্থাপনের অনুমতি দিল শিক্ষা মন্ত্রণালয়

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:২০

অস্ট্রেলিয়াকেন্দ্রিক শিক্ষাপ্রতিষ্ঠান মোনাস কলেজের শাখা স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদিত প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হলেন, এসটিএস গ্রুপের অ্যাডুকো বাংলাদেশ লিমিটেড।

গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিদেশি প্রতিষ্ঠানটির শাখা ক্যাম্পাসের অনুমোদনের চিঠি জারি করেছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) শামীমা বেগম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রস্তাবিত শাখাকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এবং ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনার বিধিমালা, ২০১৪’ এ বর্ণিত সব বিধিবিধান ও শর্ত মেনে চলতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো ২৫ হাজার বর্গফুট ফ্লোর এলাকা এবং প্রত্যেক শিক্ষার্থীর স্থান সংকুলান হয়, এমন পর্যাপ্ত পরিমাণ শ্রেণিকক্ষ থাকতে হবে। পাঠদানের জন্য খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করা যাবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কিত কমিশন অনুমোদিত পরিকল্পনা শাখা ক্যাম্পাসের থাকতে হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদনের শর্ত যথাযথ প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading