করোনা: ১৪ মাসে মৃত্যু ২৫ লাখ ছাড়াল

করোনা: ১৪ মাসে মৃত্যু ২৫ লাখ ছাড়াল
ফাইল ছবি

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:০৩

বিশ্বে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ১৪ মাসের মাথায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ২৫ লাখ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ সঙ্কটের শুরু থেকে হালনাগাদ তথ্য নিয়ে নিয়মিত যে তালিকা প্রকাশ করে আসছে, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টা ২২ মিনিটে তাতে মৃত্যুর সংখ্যা ২৫ লাখ ৬ হাজার ৩৪৪ জনে পৌঁছায়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে নতুন এ ভাইরাসের সংক্রমণের খবর আসতে শুরু করে। এরপর ২০২০ সালের ১১ জানুয়ারি সেখানে প্রথম মৃত্যুর খবর আসে।

গত ১৫ জানুয়ারি বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যায়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading