পিএসসির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের পরামর্শ রাষ্ট্রপতির

পিএসসির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের পরামর্শ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ

উত্তরদক্ষিণ | সোমবার, ০১ মার্চ, ২০২১ | আপডেট: ১০:৫৫

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন রবিবার (২৮ফেব্রুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশকালে তিনি এই পরামর্শ দেন। কমিশনের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে পিএসসির চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক ও করোনাকালে কর্ম-কমিশন পরিচালনায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে আবদুল হামিদকে অবহিত করেন।

নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পিএসসিকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘এতে সময়ের সাশ্রয় হবে এবং চাকরি প্রার্থীদের ভোগান্তি অনেকটা লাঘব হবে।’

রাষ্ট্রপতি এসময় সরকারি কর্ম কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। দেশের যোগ্য তরুণরা যাতে সরকারের বিভিন্ন পদে নিয়োগ পায়, তা নিশ্চিত করতে পিএসসি সর্বাত্মক প্রয়াস চালাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading