ভাড়া বাড়িতে মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা লাশ

ভাড়া বাড়িতে মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা লাশ

উত্তরদক্ষিণ | সোমবার, ০১ মার্চ, ২০২১ | আপডেট: ১১:৩৫

ঝিনাইদহে ইসমাইল হোসেন (৩৫) নামের এক হাফেজিয়া মাদরাসার প্রধানের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের দুই হাত ও পা কাপড় দিয়ে বাঁধা ছিল। নিহত ব্যক্তি ওই বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

সোমবার (০১ মার্চ) সকালে সদর উপজেলা গোপালপুরের একটি বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইসমাইল হোসেন সদর উপজেলার বড়বাড়ি নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক। সদর উপজেলার হলিধানী গ্রামের খায়ের মিয়ার ছেলে তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, গোপালপুর পুলিশ ফাঁড়ির আইসিএসআই মনিরুজ্জামান জানান।

তিনি বলেন, সকালে ঘরের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘরের দরজা খোলা ছিল। বাসায় আর কেউ ছিল না। লাশ গলায় রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত ছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading