দর বাড়ার শীর্ষে ই-জেনারেশন

দর বাড়ার শীর্ষে ই-জেনারেশন

উত্তরদক্ষিণ | সোমবার, ০১ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:১১

আজ সোমবার (১ মার্চ) সপ্তাহের ২য় কার্যদিবস। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি আজ ১৬৪ বারে ১ লাখ ৬৪ হাজার ৮৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৮.৭৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৫৬৭ বারে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৫৩৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ কোটি ৪৩ লাখ টাকা। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন লিমিটেড। আজ কোম্পানিটির দর ১০ টাকা বা ৭.৯৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-তাওফিকা ফুডস, এসএস স্টিল, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিকন ফার্মা, ওরিয়ন ফার্মা, আলহাজ্ব টেক্সটাইল ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading